ডিজিটাল ডেস্ক

দেশের বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ এক রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা তিন মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এতে বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুসারে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে সরকারকে নির্ধারিত সময়সীমার মধ্যেই।

রায়ে আরও উল্লেখ করা হয়, অধঃস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাজনিত বিষয়গুলো পুনরায় সুপ্রিম কোর্টের অধীনে ফিরিয়ে দিতে হবে। আদালত মনে করেন, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই রায় বিচার ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »