(ছবি- সংগৃহীত)

ঢাকা – বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন এসেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ডকে ভেঙে ফেলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মঙ্গলবার বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে।

আজ সন্ধ্যায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির ছয়জন সদস্য স্বশরীরে উপস্থিত ছিলেন, বাকি পাঁচজন যোগ দেন অনলাইনে। রাত ৮টায় বৈঠক শুরু হয়, যেখানে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম ইকবাল জানান, দায়িত্ব নেয়ার পর তাঁর প্রধান ফোকাস থাকবে দেশের ক্রিকেটের সুনাম পুনঃস্থাপন। তিনি বলেন,

“যখন কেউ দায়িত্ব নেন, তখন ডেভেলপমেন্টের কথা বলা হয়, নানা বিষয়ে আলোচনা হয়। তবে আমাদের দল ব্যক্তিগতভাবে অনুভব করেছে, প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।”

তামিমের নেতৃত্বাধীন নতুন কমিটি আগামী দিনে কীভাবে দেশের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করবে, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »